সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

তাহিরপুরে মাদকবিরোধী গণসমাবেশ

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১০:৩৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১১:০২:১১ পূর্বাহ্ন
তাহিরপুরে মাদকবিরোধী গণসমাবেশ
তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরে মাদকবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী যেই হোক, যত বড় শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই কঠোর অবস্থান নেওয়ার বিকল্প নেই। শুক্রবার বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া ও পাঠানপাড়া গ্রামের যুবসমাজের উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে কোনাটছড়া গ্রামের প্রবীণ মুরুব্বি ইউনুছ মিয়ার সভাপতিত্বে এবং নাসির মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু, মুহিত চৌধুরী, আব্দুল হক, কফিল মাস্টার, ৪নং ওয়ার্ড মেম্বার সাগর মিয়া, নেকবর হোসেন, ইয়াছিন মিয়া, তরুণ সমাজকর্মী মো. সাজ্জাদ, সরোয়ার হোসেন, নাসির মিয়া, আকাশ মল্লিক, রুবেল মিয়া ও উসমান গণি প্রমুখ। সমাবেশে উপস্থিত সচেতন নাগরিকরা একটি সুন্দর, মাদকমুক্ত সমাজ ও আদর্শ রাষ্ট্র গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স