সুনামগঞ্জ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

প্রতারণার অভিযোগে গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১০:২৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১০:৩৩:৫৭ পূর্বাহ্ন
প্রতারণার অভিযোগে গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ও গণঅধিকার পরিষদ নেতা জাকারিয়া আহমদ স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে। জাকারিয়া আহমদ স্বাধীন শান্তিগঞ্জ থানা এলাকার আমদাবাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং গণঅধিকার পরিষদ, সুনামগঞ্জ জেলা শাধার যুগ্ম সাধারণ স¤পাদক ও শান্তিগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ স¤পাদক। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অলিউল্লাহের নির্দেশনায় থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নুরুজ্জামান, উপ সহকারী পরিদর্শক(এএসআই) ইব্রাহীম আল সুমনসহ সঙ্গীয় ফোর্সসহ শান্তিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকারিয়া আহমদ স্বাধীন ঢাকার চকবাজার থানার প্রতারণা করে টাকা আত্মসাতের মামলার পরোয়ানাভুক্ত আসামি। শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অলিউল্লাহ জানান, আটক জাকারিয়া আহমদ স্বাধীন ঢাকার চকবাজার থানার প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আজ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত

শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত