সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১০:২৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১০:৩৩:৫৭ পূর্বাহ্ন
প্রতারণার অভিযোগে গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ও গণঅধিকার পরিষদ নেতা জাকারিয়া আহমদ স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে। জাকারিয়া আহমদ স্বাধীন শান্তিগঞ্জ থানা এলাকার আমদাবাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং গণঅধিকার পরিষদ, সুনামগঞ্জ জেলা শাধার যুগ্ম সাধারণ স¤পাদক ও শান্তিগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ স¤পাদক। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অলিউল্লাহের নির্দেশনায় থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নুরুজ্জামান, উপ সহকারী পরিদর্শক(এএসআই) ইব্রাহীম আল সুমনসহ সঙ্গীয় ফোর্সসহ শান্তিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকারিয়া আহমদ স্বাধীন ঢাকার চকবাজার থানার প্রতারণা করে টাকা আত্মসাতের মামলার পরোয়ানাভুক্ত আসামি। শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অলিউল্লাহ জানান, আটক জাকারিয়া আহমদ স্বাধীন ঢাকার চকবাজার থানার প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আজ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স