সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

২৩ দিনে ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু, রোগী শনাক্ত ১২ হাজার

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ০৮:৫৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০৮:৫৮:২৮ পূর্বাহ্ন
২৩ দিনে ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু, রোগী শনাক্ত ১২ হাজার
সুনামকণ্ঠ ডেস্ক :: চলতি সেপ্টেম্বর মাসের ২৩ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৫৯ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ২৩ দিনে ৫০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৮৬৬ জন। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ১২ হাজার ৫৯ জন রোগী শনাক্ত হলো। জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মৃত্যু হয়েছে ৯৫ জনের। রোগী শনাক্তও বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে মোট রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৬৬ জন। আর সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে, ২৩ জন। এ বিভাগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মৃত্যু ও রোগী শনাক্তে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম। এখানে মৃত্যু হয়েছে ১৯ জন এবং রোগী শনাক্ত ৫ হাজার ৭৪৯ জন। বরিশালে মৃত্যু ১৩ জন, রোগী শনাক্ত ২ হাজার ২৮৩ জন। খুলনায় মৃত্যু হয়েছে পাঁচজনের এবং রোগী শনাক্ত ১ হাজার ৮৮৯ জন। ময়মনসিংহে মৃত্যু একজনের এবং রোগী ৫৪৩ জন। রাজশাহীতে রোগী ৪১৫ জন, রংপুরে ২২৯ জন এবং সিলেটে ২৩ জন। এই তিন বিভাগে কোনো মৃত্যুর খবর নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স