সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক

উপজেলা পর্যায়ে রাইসা সর্দারের সাফল্য

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ১০:০৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ১০:০৭:৪২ পূর্বাহ্ন
উপজেলা পর্যায়ে রাইসা সর্দারের সাফল্য
দিরাই প্রতিনিধি :: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর উপজেলা পর্যায়ে গণিত কুইজ ও কাবিং-এ প্রথম এবং ইংরেজিতে ২য় স্থান লাভ করেছে শিক্ষক দম্পতির কন্যা রাইসা সর্দার। সে উপজেলার করিমপুর ইউনিয়নের নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার পিতা দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহেল সর্দার ও মাতা নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুবেনা আক্তার। রাইসা জানায়, এর আগে সে লোকনাথ সরলা বৃত্তি, পেরুয়া উন্নয়ন ফোরাম বৃত্তি ও দিরাই প্রেসক্লাব আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান লাভ করেন। রাইসা তার সফলতার জন্য পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীর পথ চলায় সবার সহযোগিতা কামনা করেন। রাইসার মা শিক্ষিকা রুবেনা আক্তার বলেন, আমার মেয়ে লেখাপড়া এবং খেলাধুলায় সবসময় সফলতার স্বাক্ষর রেখে চলেছে। এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় তিন বিষয়ে অংশ নিয়ে দুটিতে প্রথম এবং এক বিষয়ে দ্বিতীয় হয়েছে। সে এখন জেলা প্রতিযোগিতায় অংশ নেবে। মা হিসেবে সত্যিই আমি গর্বিত। তিনি রাইসার জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী দাস বলেন, রাইসা পড়াশোনা এবং খেলাধুলায় সর্বদাই চ্যা¤িপয়ন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে উপজেলা পর্যায়ে তিন বিষয়ে অংশ নিয়ে সবকটিতেই সফল হয়েছে। রাইসাসহ আমাদের স্কুলের আটজন শিক্ষার্থী উপজেলা পদক পেয়েছে। তাদের পদক প্রাপ্তি আমাদেরকে গৌরবান্বিত করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান