সুনামগঞ্জ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

মাদক প্রতিরোধে পূর্ব ইব্রাহীমপুরবাসীর উদ্যোগ

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ১০:০৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ১০:০৮:৪৭ পূর্বাহ্ন
মাদক প্রতিরোধে পূর্ব ইব্রাহীমপুরবাসীর উদ্যোগ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব ইব্রাহীমপুর গ্রামবাসী মাদক ও সামাজিক অনাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার বাদ জুম্মা পূর্ব ইব্রাহীমপুর জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখের নেতৃত্বে ওসি (অপারেশন) মোস্তফা কামাল, এসআই রিফাত শিকদার ও এসআই জহির হোসেন উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ। এর আগে গ্রামবাসী মাদক প্রতিরোধ ও সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।
বক্তারা বলেন, দিন-রাত গ্রামের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের আনাগোনা বেড়ে গেছে। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালিত হচ্ছে। এসব অনৈতিক কর্মকা- বন্ধ না করা গেলে সমাজ আরও ধ্বংসের দিকে যাবে। সমাজকে রক্ষা করতে গ্রামবাসী এ উদ্যোগ গ্রহণ করেছে। প্রধান অতিথির বক্তব্যে ওসি রতন শেখ বলেন, পুলিশ ও জনতার সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল করা সম্ভব। এ জন্য সচেতন মানুষকে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে গোপনে তথ্য দিতে হবে। তিনি শিশু-কিশোরদের দোকানে বসানো থেকে বিরত থাকার পরামর্শ দেন। তিনি আরও বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, তাহলেই গ্রামকে মাদকের ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে।
সভায় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মী, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সালিশ ব্যক্তিত্ব, চাকুরিজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল