সুনামগঞ্জ , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬

বিভাগীয় পর্যায়ে ফুটবলে সুনামগঞ্জ চ্যাম্পিয়ন, বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৯:৫৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৯:৫৬:১৬ পূর্বাহ্ন
বিভাগীয় পর্যায়ে ফুটবলে সুনামগঞ্জ চ্যাম্পিয়ন, বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব
স্টাফ রিপোর্টার::
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সিলেট বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে সুনামগঞ্জ জেলা দল। শুক্রবার ফুটবল ইভেন্টে সুনামগঞ্জ বালক দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে সিলেট বালক ফুটবল দলকে ২-১ গোলে পরাজিত করে জয় লাভ করে। অন্যদিকে ব্যাডমিন্টন বালিকা এককে সুনামগঞ্জের স্পর্শিতা তালুকদার চ্যা¤িপয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া কাবাডি বালিকা বিভাগে সুনামগঞ্জ দল রানার্সআপ এবং দাবা একক বালক বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে। মার্শাল আর্টস বিভাগেও সুনামগঞ্জ জেলার প্রতিযোগীরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। কারাতে (+৪৫ কেজি ওজন শ্রেণি) বিভাগে একটি রানার্সআপ ও দুটি তৃতীয় স্থান অর্জিত হয়। উশু (+৪৫ কেজি ওজন শ্রেণি) বিভাগে রানার্সআপ এবং তায়কোয়ানডো (+৪৫ কেজি ওজন শ্রেণি) বিভাগে তৃতীয় স্থান লাভ করে জেলার খেলোয়াড়রা। অ্যাথলেটিক্স ইভেন্টে সুনামগঞ্জের সাফল্য ছিল চোখে পড়ার মতো। ১০০ মিটার স্প্রিন্টে বালক বিভাগে রানার্সআপ এবং বালিকা বিভাগে তৃতীয় স্থান অর্জিত হয়। ২০০ মিটার স্প্রিন্টে বালক বিভাগে রানার্সআপ ও বালিকা বিভাগে চ্যা¤িপয়ন হওয়ার কৃতিত্ব দেখায় জেলার প্রতিযোগীরা। দীর্ঘ লাফে বালক বিভাগে রানার্সআপ এবং বালিকা বিভাগে চ্যা¤িপয়ন ও রানার্সআপ স্থান অর্জিত হয়েছে। সাঁতার প্রতিযোগিতাতেও সুনামগঞ্জ জেলা বিভিন্ন ইভেন্টে সাফল্য পেয়েছে। ৫০ মিটার চিৎ সাঁতার (বালক) ও ৫০ মিটার প্রজাপতি সাঁতার (বালক) বিভাগে রানার্সআপ হয় সুনামগঞ্জ। বালিকা বিভাগে ৫০ মিটার মুক্ত সাঁতারে রানার্সআপ ও তৃতীয় স্থান, ৫০ মিটার চিৎ সাঁতারে তৃতীয় স্থান এবং ৫০ মিটার প্রজাপতি সাঁতারে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে জেলার সাঁতারুরা। বিভিন্ন ইভেন্টে সুনামগঞ্জ জেলার এই সাফল্যে খেলোয়াড়, প্রশিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। ক্রীড়া সংশ্লিরা মনে করছেন, তৃণমূল পর্যায়ে প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন