সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

বীরগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ০১:২৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০৬:০৬:৪০ অপরাহ্ন
বীরগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
শান্তিগঞ্জ প্রতিনিধি :: ফুটবল খেলাকে কেন্দ্র করে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল ও সাবেক চেয়ারম্যান নূর কালামের লোকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। এদিকে, সংঘর্ষ থামাতে গিয়ে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ আহত হয়েছেন। চিকিৎসা নিতে তিনিও সিলেটে গিয়েছেন। সোমবার সকালে উপজেলার বীরগাঁও বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে রাইজুল ও নূরকালামের লোকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। স্থানীয়দের হস্তক্ষেপ বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসা হলেও এই ঘটনার জের থেকে যায়। এনিয়ে সোমবার সকাল ৭টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এসময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। যদিও পুলিশ বলছে আহতের সংখ্যা ৮-১০ জন। এদিকে, সংঘর্ষ থামাতে গিয়ে ছুড়ে আসা ঢিলে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় আট থেকে দশজন আহত হওয়ার খবর পেয়েছি। আরো কিছু আছেন যারা ঢিল খেয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী