সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সিলেটে দেড় বছরের সন্তানকে গলা কেটে হত্যা করলো মা

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৯:৪৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৯:৪৬:০৪ পূর্বাহ্ন
সিলেটে দেড় বছরের সন্তানকে গলা কেটে হত্যা করলো মা
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে দেড় বছরের কন্যাসন্তানকে বটি দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে খোদ মায়ের বিরুদ্ধে। শুক্রবার ভোরে সিলেটের জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। মাকে আটক করেছে পুলিশ। তিনি মানসিক রোগী বলে জানিয়েছে পুলিশ। নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা, তার বয়স ১ বছর ৮ মাস। সে ওই গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে আমির আলীর মেয়ে। আর আটকৃত ওই শিশুর মা সুবিনা বেগম (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পুরাতন কালারুকা আমির আলী যখন ফজরের নামাজ পড়ছিলেন, ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী সুবিনা বেগম ঘরের ভেতর ধারালো বটি দিয়ে ঘুমন্ত শিশু মাইমুনা জান্নাত তোহাকে গলা কেটে হত্যা করেন। নামাজ শেষে আমির আলী ঘরে ফিরে এই নৃশংস দৃশ্য দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব জানান, ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত মা সুবিনা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। ইতিমধ্যেই নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক সুবিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী