সুনামগঞ্জ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৯:৩৮:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৯:৩৮:৫৩ পূর্বাহ্ন
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় এক মাদকাসক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য্য নামের র‌্যাবের এক কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে নগরীর তোপখানা রোডের বন বিভাগের গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আসাদুল আলম বাপ্পী নামের অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সে নগরের কাজিরবাজার মোঘলটুলা এলাকার আবুল হোসেন ও রুবিনা বেগম দম্পতির ছেলে। জানাযায়, নিহত ইমন আচার্য্যের কনস্টেবল নম্বর ৬৯১৭৯০। তিনি দীর্ঘদিন ধরে র‌্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে নগরীর ক্বিনব্রিজ এলাকায় মাদক সেবন ও বিক্রির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদকসেবী ও কারবারিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ক্বিনব্রিজসংলগ্ন বন বিভাগের গেটের সামনে সাদা পোশাকে থাকা র‌্যাব কনস্টেবল ইমন আচার্য্য পুলিশের ধাওয়া খাওয়া মাদকাসক্ত ছিনতাইকারী বাপ্পীকে আটকানোর চেষ্টা করেন। তখন বাপ্পী তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে ইমনের শরীরে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রক্তাক্ত অবস্থায় র‌্যাব সদস্যকে ফেলে পালানোর সময় পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকেই বাপ্পীকে আটক করে। এদিকে গুরুতর আহত অবস্থায় কনস্টেবল ইমনকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় দেড় ঘণ্টা চিকিৎসার পর বেলা দেড়টার দিকে তিনি মারা যান। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের ধাওয়া খেয়ে ছিনতাইকারীর পালানোর সময় সাদা পোশাকে থাকা র‌্যাব কনস্টেবল ইমন তাকে আটকানোর চেষ্টা করেছিলেন। তখনই ওই ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করে। পরে হামলাকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় সিলেটজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত র‌্যাব সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি