সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

তারেক রহমানকে নিয়ে কটূক্তি : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ০১:২১:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০৬:০৬:৪৫ অপরাহ্ন
তারেক রহমানকে নিয়ে কটূক্তি : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে ছাতকের ভাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি আওলাদ হোসেনের বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও দু’জনকে আসামি করা হয়েছে। সোমবার ছাতক উপজেলা যুবদল নেতা ও ভাতগাঁও ইউনিয়নের মন্ডলপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র শুয়াইবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্র্যাইব্যুনালের বিচারক অভিযোগটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশ, সুনামগঞ্জকে নির্দেশ দিয়েছেন। আওলাদ হোসেন ভাতাগাঁও ইউনিয়নের ভাতগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র। অভিযোগ সুত্রে জানা যায়, বিগত বছরের ১৫ আগস্ট এবং চলতি বছরের ২৯ আগস্ট ছাতকের এন মিডিয়া ও ন্যাশনাল টিভি নামক দুটি ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বিবাদী ছাতকের ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন তার বক্তব্যে তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অশালীন ভাষায় কটূক্তি করেন। তার কটূক্তিপূর্ণ এই দুইটি বক্তব্যের ভিডিও ফেসবুকে আপলোডের মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে দেয়া হয়। এতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুনাম ক্ষুণœ হয়েছে বলে বাদী অভিযোগে উল্লেখ করেন। অভিযোগে বাদী আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সিলেট ও সুনামগঞ্জ জেলা বারের সদস্য অ্যাডভোকেট আবদুল আহাদ। তিনি মামলাটি তদন্তের জন্য ডিবিতে প্রেরণের বিষয়টিও নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪