সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৭ জনে

হাম উপসর্গে সুনামগঞ্জের আরো ৩ শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৯:২৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৯:২৮:০৬ পূর্বাহ্ন
হাম উপসর্গে সুনামগঞ্জের আরো ৩ শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার::
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের ৩ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগের তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে চারজন। বাকি ৪৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। ওসমানী হাসপাতালে মারা যাওয়া শিশু ছাতক উপজেলার ছয় বছর ২৭ দিন বয়সী আলী আফসান ইশাক আলীর ছেলে। এছাড়া পাঁচ মাস বয়সী রাইসা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আব্দুল মালিকের মেয়ে। অপর শিশু চার বছর দুই মাস বয়সী শামিমা সুনামগঞ্জ সদর হাসপাতালে মারা যায়। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া দশ মাস বয়সী মুসলিমা দিরাই উপজেলার মুসাদ্দিক মিয়ার মেয়ে। সিলেট সদর উপজেলার বাহরাম আহমেদের এক বছর দুই মাস বয়সী ছেলে রাশেদ আহমেদ। স্বাস্থ্য সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহ¯পতিবার সকাল ৮টার থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৮৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোন রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৭৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর বিভাগে মোট ১৫৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স