সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ
প্রতি ঘণ্টায় ১৫০ জন শ্রমিক দেশ ছাড়েন

নিরাপদ অভিবাসনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে কর্মশালা

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১০:৫৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১১:০০:২২ পূর্বাহ্ন
নিরাপদ অভিবাসনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে কর্মশালা
স্টাফ রিপোর্টার::
নিরাপদ অভিবাসনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে সুনামগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সামাজিক সংগঠন সুনামগঞ্জ জনউদ্যোগের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। ব্র্যাকের সুনামগঞ্জ জেলার মাইগ্রেশন এন্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম জানান, বাংলাদেশে পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় প্রতি দিনই মানুষ দেশ ছাড়ছে। প্রতি ঘণ্টায় ১৫০ জন শ্রমিক দেশ ছাড়েন। গত দুই দশকে সুনামগঞ্জের ২ লাখ ৩ হাজার ৩৭৫ জন বৈধভাবে শ্রমিকের ভিসায় বিদেশে গিয়েছেন। আবার প্রতি বছর অনেক অভিবাসী নিখোঁজ হচ্ছেন, মর্মান্তিক মৃত্যু হচ্ছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর তথ্য অনুযায়ী গত বছর বিভিন্ন দেশ থেকে ৭৫ হাজার ১৭৫ জনকে করে সরাসরি বাংলাদেশে পাঠানো হয়েছে। লিবিয়া থেকে সুনামগঞ্জের ২২৫ জনকে ফেরত পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দেশে কাজ না থাকা উন্নত জীবনের আশায় প্রতিদিন অভিবাসীর সংখ্যা বাড়ছে। বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৪৯ ভাগ ২৫ থেকে ৩৪ বয়সী যুবক। অনিরাপদভাবে ২০২৪ সালে বাংলাদেশ থেকে ১৮ হাজারের বেশি ও ২০২৫ সালে ২০ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী লিবিয়া হয়ে ইউরোপে গিয়েছেন। ইউরোপে যাওয়ার পথে গত বছর বিভিন্ন দেশের ৮ হাজার অভিবাসন প্রত্যাশী নিখোঁজ বা মারা গেছেন। এর আগে ২০১৪ সালের ৮২ হাজার অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন। সুনামগঞ্জ জনউদ্যোগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য সুখেন্দু সেন-এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুর রহমান আসাদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অভিবাসন প্রক্রিয়ায় সচেতনতা বৃদ্ধি, দালালচক্রের প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করা এবং বৈধ উপায়ে বিদেশ গমনের তথ্য প্রচারে সংবাদকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, অভিবাসন প্রত্যাশী না হয়ে উদ্যোক্তা হতে হবে। এতে নিজের স্বচ্ছলতার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন চ্যানেল আই’র সুনামগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আরটিভির সুনামগঞ্জ প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, স্টার নিউজের সুনামগঞ্জ প্রতিনিধি আমির মাহবুব, দৈনিক কালের কণ্ঠ ডিজিটালের সুনামগঞ্জ প্রতিনিধি ছায়াদ হোসেন সবুজ, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার মোশফিকুর রহমান স্বপন, দুর্বিন নিউজের সুনামগঞ্জ প্রতিনিধি তুর্য দাস প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী