সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে দুর্ধর্ষ চুরি

অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনুন

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১০:৪০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১০:৪০:৩০ পূর্বাহ্ন
অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনুন
সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে, সদর মডেল থানার সামনেই অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানে চুরি নয় - এটি আমাদের সাংস্কৃতিক ও সামাজিক নিরাপত্তাবোধের ওপরও বড় ধরনের আঘাত। নগদ অর্থ ও মূল্যবান যন্ত্রপাতিসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। একটি পাবলিক লাইব্রেরি কেবল বইয়ের সংগ্রহশালা নয়; এটি জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি ও প্রজন্ম গঠনের কেন্দ্র। সেই প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে তালা ভেঙে প্রবেশ, সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করা এবং গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে - চক্রটি সংঘবদ্ধ ও পূর্বপরিকল্পিত। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, থানার সামনেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠাই স্বাভাবিক। বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও বারবার চুরি ও অপরাধ সংঘটিত হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতাকে সামনে নিয়ে আসে। শুধু ঘটনার পর অভিযান পরিচালনার আশ্বাস দিলেই দায়িত্ব শেষ হয় না; অপরাধ সংঘটনের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। শহরের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, রাত্রিকালীন টহল এবং কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি সুনামগঞ্জের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হানা মূলত জ্ঞান ও সংস্কৃতির পরিসরকে দুর্বল করার শামিল। তাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত চোর শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধার এখন সময়ের দাবি। আমরা আশা করি, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনবে। একই সঙ্গে সমাজের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে - কারণ একটি লাইব্রেরির নিরাপত্তা মানে ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞানচর্চার নিরাপত্তা নিশ্চিত করা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে