সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক
সুনামগঞ্জ সদর হাসপাতাল

হাসপাতালের লিফট যেন মরণফাঁদ, ২৫ মিনিট আটকে ছিলেন শিশুসহ ১২ জন

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১০:৩৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১০:৩৭:২৮ পূর্বাহ্ন
হাসপাতালের লিফট যেন মরণফাঁদ, ২৫ মিনিট আটকে ছিলেন শিশুসহ ১২ জন
মোহাম্মদ নূর::
সুনামগঞ্জ সদর হাসপাতালের লিফট যেন দিন দিন মরণফাঁদে পরিণত হচ্ছে। যান্ত্রিক ত্রুটি, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে লিফট ব্যবহার করছেন রোগী ও তাদের স্বজনরা।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে হাসপাতালের একটি লিফট মাঝপথে বিকল হয়ে শিশুসহ প্রায় ১০-১২ জনকে প্রায় প্রায় ২৫ মিনিট আটকে থাকতে হয়। অন্ধকার, তীব্র গরম ও বাতাসহীন পরিবেশে ভেতরে থাকা শিশুদের কান্নাকাটি এবং রোগীর স্বজনদের আতঙ্কে পরিস্থিতি হয়ে ওঠে শ্বাসরুদ্ধকর। পরে লিফট অপারেটরের তৎপরতায় সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়।
জানাযায়, ওইদিন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের ৮তলা ভবনের একটি লিফট নিচে নামার সময় হঠাৎ বিকল হয়ে মাঝপথে আটকে যায়। লিফট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ভেতরের আলো নিভে যায়। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ভেতরে থাকা ব্যক্তিদের মধ্যে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিফটের ভেতরের ফ্যানটি আগেই চুরি হয়ে যাওয়ায় সেখানে কোনো বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না। ফলে বন্ধ লিফটের ভেতর তীব্র গরম ও দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। শিশুদের কান্নাকাটি এবং আটকে থাকা লোকজনের চিৎকারে হাসপাতালজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে লিফট অপারেটর রঞ্জন দ্রুত ঘটনাস্থলে গিয়ে কৌশলে লিফটের দরজা সামান্য ফাঁক করেন। পরে সেই ফাঁকা অংশ দিয়ে ভেতরে বাতাস প্রবেশ করানো হয় এবং আটকে পড়াদের পানি সরবরাহ করা হয়। প্রায় ২৫ মিনিট পর লিফটটি সচল করে সবাইকে নিরাপদে বের করে আনা হয়। লিফটের ভেতরে আটকে থাকা ভুক্তভোগী শ্যামল কান্তি রায় বলেন, ভেতরে কোনো ফ্যান না থাকায় দম বন্ধ হয়ে আসছিল। বাচ্চারা কান্নাকাটি করছিল। পরে অপারেটর এসে দরজা একটু ফাঁক করে বাতাস ও পানি দেওয়ায় আমরা কিছুটা স্বস্তি পাই। তিনি বলেন, আমার মনে হয়েছে আমরা মৃত্যুদুয়ার থেকে ফিরে এসেছি।
সুনামগঞ্জ সদর হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন জোড়াতালির লিফট আমরা চাই না। এই লিফটে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। লিফট অপারেটর রঞ্জন জানান, দীর্ঘদিন ধরে এই লিফটের মোটর ও ইনভার্টারে সমস্যা রয়েছে। মাঝেমধ্যেই লিফট বন্ধ হয়ে যায়। এছাড়া ভেতরের ফ্যানটিও বেশ আগেই চুরি হয়ে গেছে। হাসপাতালের অপর লিফট অপারেটর সবুজ বলেন, স্থায়ী সমস্যা সমাধানের জন্য সিলেট থেকে ইঞ্জিনিয়ার রওয়ানা হয়েছেন। তারা এসে পৌঁছলেই মেরামতের কাজ শুরু হবে। খোঁজ নিয়ে জানা গেছে, ৮তলাবিশিষ্ট সদর হাসপাতাল ভবনে রোগী ও স্বজনদের যাতায়াতের জন্য দুটি লিফট রয়েছে। এর মধ্যে একটি বা উভয় লিফট প্রায়ই বিকল হয়ে পড়ে। এতে বৃদ্ধ, শিশু ও গুরুতর অসুস্থ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সচেতনমহল অবিলম্বে লিফট সংস্কার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বক্ষণিক লিফটম্যান নিয়োজিত রাখার দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু