সুনামগঞ্জ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা
কাজ না করে ঠিকাদার লাপাত্তা

জগন্নাথপুরে ৫ ব্রিজের ২৫ কোটি টাকার বরাদ্দ ফেরতের পথে

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১০:১৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১০:১৩:২৭ পূর্বাহ্ন
জগন্নাথপুরে ৫ ব্রিজের ২৫ কোটি টাকার বরাদ্দ ফেরতের পথে
মো. শাহজাহান মিয়া :: জগন্নাথপুরে ঠিকাদার কাজ না করে লাপাত্তা হওয়ায় জনগুরুত্বপূর্ণ ৫টি ব্রিজের নির্মাণকাজ বাতিল হয়ে বরাদ্দকৃত ২৫ কোটি টাকা ফেরত যাওয়ার পথে রয়েছে। বিষয়টি জেনে স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জগন্নাথপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ২০২৫ সালের এপ্রিলে জগন্নাথপুর উপজেলার জগদীশপুর, শ্রীধরপাশা, ঘোষগাঁও ও লাউতলা-রসুলগঞ্জ সড়কে ৫টি নতুন ব্রিজ নির্মাণের বিপরীতে ২৫ কোটি টাকা বরাদ্দ আসে। একই প্যাকেজে ৫টি ব্রিজের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল। ২০২৫ সালের এপ্রিলে কাজ শুরু করে ২০২৬ সালের ডিসেম্বরে শেষ করার কথা ছিল। তবে এখনো কাজ শুরু না হওয়ায় এ প্রকল্পের কাজ প্রায় বাতিল হতে চলেছে। এসব ব্রিজের কাজ পাওয়া ঠিকাদার লাপাত্তা হওয়ায় কাজ হচ্ছে না। এতে উন্নয়নবঞ্চিত হচ্ছেন জগন্নাথপুরবাসী। ফেরত যেতে বসেছে বরাদ্দকৃত ২৫ কোটি টাকা। জগন্নাথপুর উপজেলার জগদীশপুর গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান তালুকদার জানান, জগদীশপুর পুরনো ব্রিজ দেবে গেছে। শুনেছি এখানে নতুন ব্রিজ হবে। এখানে কাজের জন্য পাইলও এনে রাখা হয়েছে। আমরা আশায় আছি ব্রিজ হবে। এখন শুনি ঠিকাদারের অবহেলায় কাজ বাতিল হয়ে যাচ্ছে। যা কোন অবস্থায় মেনে নেয়া যায় না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ব্রিজের কাজ বাতিল হলে স্থানীয় জনতাদের নিয়ে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দেয়া হবে। মুঠোফোনে আলাপকালে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবালের দায়িত্বশীল ব্যক্তি জানান, আমরা কাজ করবো তো... বলে ফোনকল কেটে দেন। পরে কল দিলে আর রিসিভ করেননি। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন জানান, ২০২৫ সালের এপ্রিলে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ৫টি ব্রিজের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল। কাজ পেয়ে প্রথমে তারা জগদীশপুর ব্রিজের এখানে কাজ শুরু করে। বাকিগুলোতে কাজ শুরুই হয়নি। এর মধ্যে প্রকল্পের মেয়াদ চলতি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। মেয়াদ শেষ হলে কাজ বাতিল হয়ে যাবে। বরাদ্দকৃত টাকা ফেরত চলে যাবে। আর এসব কাজ চলে গেলে নাও আসতে পারে। ঠিকাদার কাজ পেয়ে না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। গত বুধবার ভূমি বিরোধ নিষ্পত্তি সভায় সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর আহমেদ-এর নজরে বিষয়টি আনা হলে তিনি বলেন, ঠিকাদার কাজ নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। কোন গাফিলতি সহ্য করা হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা