সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

ভূমিসেবা মেলা উপলক্ষে ছাতকে সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১০:১১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১০:১১:৫৪ পূর্বাহ্ন
ভূমিসেবা মেলা উপলক্ষে ছাতকে সেমিনার অনুষ্ঠিত
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, উপজেলা সাবরেজিস্ট্রার সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া,ছাতক সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ভারপ্রাপ্ত রেবুল কুমার দাস, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ভারপ্রাপ্ত (পীরপুর) কামাল হোসেন, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পীযুষ শর্মা, জুনেদ আহমেদ, রিপন চাকমা, নাজির নবজ্যোতি চক্রবর্তী মোহন, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ স¤পাদক রঞ্জন কুমার দাস, সদস্য হিফজুল বারি শিমুল, বাকী বিল্লাহ, নাজমুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমিসেবা মেলা উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। মেলা ও সেমিনারে অংশগ্রহণ করেন উপজেলা ভূমি অফিস ও উপজেলা সাবরেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং দলিল লেখকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স