সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১০:০৮:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১০:০৮:২৭ পূর্বাহ্ন
ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার :: পবিত্র ঈদুল আজহার আগে বেতন ও উৎসব বোনাসের দাবিতে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা হোটেল-রেস্টুরেন্ট-মিষ্টি-বেকারি শ্রমিক ইউনিয়ন। বুধবার বিকেলে শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি সুরঞ্জিত দাস এবং পরিচালনা করেন সাধারণ স¤পাদক টিটু দাস। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু। এছাড়াও বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক মনির মিয়া, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, প্রচার সম্পাদক আল আমিন, সদস্য মতিউর রহমান ও সৌরভ মালাকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, প্রতি বছর ঈদ এলেই হোটেল সেক্টরের শ্রমিকদের বেতন ও বোনাসের দাবিতে আন্দোলনে নামতে হয়। শ্রমিকদের কঠোর পরিশ্রমে মালিকপক্ষ লাভবান হলেও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। তারা অভিযোগ করেন, শ্রমিকদের শ্রমে মালিকরা ঈদ উৎসব জাঁকজমকভাবে পালন করলেও শ্রমিকদের বেতন-বোনাস দিতে গড়িমসি করা হয়। সভায় বক্তারা আরও বলেন, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত) এবং বাংলাদেশ শ্রমবিধি-২০১৫ অনুযায়ী শ্রমিকদের উৎসব বোনাস প্রদান বাধ্যতামূলক। তবুও প্রতিবছর শ্রমিকদের রাজপথে নেমে দাবি আদায় করতে হচ্ছে। সভা থেকে অবিলম্বে সকল হোটেল শ্রমিকের বকেয়া মজুরি ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ