সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

সবাই মিলে সুন্দর জগন্নাথপুর ও শান্তিগঞ্জ গড়ে তুলতে চাই : এমপি কয়ছর আহমেদ

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১০:০৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১০:০৭:২৪ পূর্বাহ্ন
সবাই মিলে সুন্দর জগন্নাথপুর ও শান্তিগঞ্জ গড়ে তুলতে চাই : এমপি কয়ছর আহমেদ
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ বলেছেন, ভূমি সম্পদ রক্ষায় আগে নিজেদের সচেতন হতে হবে। শুধু ভূমি নয়, প্রতিটি বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি। জানতে হবে, নিয়ম মানতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে। নিজেদের ন্যায্য অধিকারও আদায় করে নিতে হবে। প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা গড়ে তুলতে চাই। বুধবার (২০ মে) সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্ণাঢ্য র‌্যালি, জনসচেতনতামূলক সভা ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভূমি বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, বিএনপি নেতা এমএ মুকিত, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর থানার এসআই আল আমিন, পৌর বিএনপির আহ্বায়ক এমএ মতিন, শিক্ষক হাজের আলী, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছকির আলী, বিএনপি নেতা লুৎফুর রহমান চৌধুরী, রাজু আহমদ, আবুল হোসেন, আবদুস সোবহান, তকবুর হোসেন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া ও পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় ভূমি সংক্রান্ত জটিলতা, বিরোধ নিষ্পত্তি এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন। পরে উপস্থিত জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স