সুনামগঞ্জ , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার

সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন রেজার দাফন সম্পন্ন

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১০:০০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১০:১৫:১৫ পূর্বাহ্ন
সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন রেজার দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক ও সুরমা ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান আমির হোসেন রেজা-এর দাফন স¤পন্ন হয়েছে। বুধবার বাদ আসর ইব্রাহীমপুর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। প্রবাসী স্বজনদের অপেক্ষায় একদিন পর বুধবার বিকাল সাড়ে ৩টায় তাঁর মরদেহ সুনামগঞ্জের নিজ গ্রাম ইব্রাহীমপুরে পৌঁছালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। এসময় সর্বস্তরের মানুষ শেষবারের মতো তাঁকে দেখতে ভিড় করেন। উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ১১টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আমির হোসেন রেজা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে স¤পৃক্ত ছিলেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদকের দায়িত্ব পালন করেন এবং দুইবার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মরহুমের জানাজার নামাজে রাজনৈতিক নেতা-কর্মী, আইনজীবী, চাকরিজীবী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার

‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার