সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল
সড়কে ঝরল ৩ প্রাণ

বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, ট্রাক-সিএনজি দুর্ঘটনায় প্রাণ গেল আরও এক যুবকের

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৯:৪৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৯:৪৮:৪৬ পূর্বাহ্ন
বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, ট্রাক-সিএনজি দুর্ঘটনায় প্রাণ গেল আরও এক যুবকের
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৃথক দু’টি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বুধবার সকালে শান্তিগঞ্জের আহসানমারা ব্রিজ এলাকায় দূরপাল্লার বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়। এছাড়া নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে একই মহাসড়কের মাদ্রাসাপাড়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারান আরও এক যুবক। আহত হন অন্তত তিনজন। একের পর এক দুর্ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠাইর ইউনিয়নের জগজীবনপুর যাত্রীছাউনি সংলগ্ন আহসানমারা ব্রিজের উত্তরপাড়ে ঢাকা থেকে সুনামগঞ্জগামী একটি দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের আব্দুল হাসিমের ছেলে ও লেগুনাচালক ইব্রাহিম (২৬) এবং সুনামগঞ্জ সদর উপজেলার কাঠাইর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে জাহের মিয়া (১৮)। আহতদের মধ্যে রয়েছেন গাগলী গ্রামের মুছলিম মিয়ার ছেলে আব্দুল জাহান (৪০), তার মেয়ে লুৎফা বেগম (৮), ছাতক উপজেলার গণিপুর গ্রামের কাদির মিয়ার ছেলে তৌরিজ মিয়া (৫২)সহ আরও কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং যান চলাচল স্বাভাবিক করেন। তবে ঘাতক বাসটি দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যায়। তবে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ‘খাদিজা ভিআইপি’ পরিবহন নামের বাসটি আটক করতে সক্ষম হয়। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল্লাহ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি উপজেলার উজানীগাঁও গ্রামের ছলিম মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হন ফরিদ আহমদ, জাবেদ আহমদসহ আরও একজন। প্রত্যক্ষদর্শীরা জানান, আস্তমা গ্রাম থেকে পাগলা বাজারের দিকে যাওয়ার সময় একটি মালবোঝাই ট্রাক পেছন দিক থেকে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার রাতেও প্রায় একই এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে একই মহাসড়কে বারবার প্রাণহানির ঘটনায় জনমনে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে দীর্ঘদিন ধরে বেপরোয়া যান চলাচল, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ট্রাফিক নজরদারির অভাবের কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স