সুনামগঞ্জ , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

জামালগঞ্জে সুশীলনের পরামর্শ সভা

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০১:১২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০১:১৪:০৩ পূর্বাহ্ন
জামালগঞ্জে সুশীলনের পরামর্শ সভা
মোবায়েজীদ বিন ওয়াহিদ::
মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য, টিকাদান এবং কিশোর-কিশোরীদের সুস্থতা বিষয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে জামালগঞ্জে উপজেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন-এর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। সুশীলনের প্রকল্প সমন্বয়কারী আলমগীর মিয়া’র পরিচালনায় এবং উপজেলা সমন্বয়কারী রহমত আরা শারমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগার আলী, জনস্বাস্থ্য কর্মকর্তা রাম কুমার সাহা, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, উত্তর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা শামসুল আলম সজিব, বেহেলী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য বেবী রাণী তালুকদার, এছাড়া সভায় উপজেলার বিভিন্ন ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স