সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

তিন মাদক ব্যবসায়ী আটক করে পুলিশে দিল গ্রামবাসী

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০১:০৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০১:০৮:৩০ পূর্বাহ্ন
তিন মাদক ব্যবসায়ী আটক করে পুলিশে দিল গ্রামবাসী
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলায় ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় গ্রামবাসী ও সচেতন যুবসমাজ। মঙ্গলবার বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কোনাটছড়া গ্রামের এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ইয়াবা কিনে ফেরার সময় গ্রামের যাদুকাটা নদীর তীরসংলগ্ন তোতা মিয়ার পাথর ভাঙার মিলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন কয়েকজন ব্যক্তি। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আটকরা হলেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামের জালাল মিয়ার ছেলে মো. রউফ মিয়া (৩২), ঘাগড়া গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে মো. মনির হোসেন (৩৫) এবং সীমান্তবর্তী পশ্চিম পুরান লাউড় গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে মো. শফিক মিয়া (৩২)। খবর পেয়ে নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৯ হাজার ২১০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে। এদিকে আটক ব্যক্তিদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইয়াবা ট্যাবলেটসহ তিন জন আটকের সত্যতা নিশ্চিত করেছেন বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলাম। তিনি বলেন, ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদক ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স