সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

জামালগঞ্জে প্রাথমিকে সেরা চার শিক্ষক নির্বাচিত

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০১:০০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০১:০০:২৮ পূর্বাহ্ন
জামালগঞ্জে প্রাথমিকে সেরা চার শিক্ষক নির্বাচিত
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলায় ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন দুইজন প্রধান শিক্ষক ও দুইজন সহকারী শিক্ষক। সোমবার (১৮ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ও সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার স্বাক্ষরিত পত্রে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান। শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন উত্তর ইউনিয়নের সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশেন্দু রঞ্জন গোস্বামী। শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন একই ইউনিয়নের ধানুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. খাতিবুন নেছা এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন সাচনা বাজার ইউনিয়নের নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত পাল। শ্রেষ্ঠ শিক্ষকরা জানান, এই স্বীকৃতি আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক ও ফলপ্রসূ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তারা আরও বলেন, শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব ও মানব গঠনের ব্রত। এই সম্মান আমাদেরকে আরও ভালোভাবে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যম যোগ করবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, সৃজনশীলতা ও নিয়মিত কর্মদক্ষতার মূল্যায়ন হিসেবেই মনোনীত করা হয়েছে। উপজেলা শিক্ষা পদক কমিটির সকলকে নিয়ে যাচাই-বাছাই করে এই পদক প্রদান করা হয়েছে। এ ধরনের স্বীকৃতি অন্য শিক্ষকদেরও আরও উদ্যমী ও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স