সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

শান্তিগঞ্জে ভূমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ১২:৫৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ১২:৫৯:৫০ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ভূমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সারা দেশের ন্যায় অনলাইনে যুক্ত হয়ে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এ উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলীউল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার, এলজিইডি প্রকৌশলী সাজেদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোজাম্মেল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিউর রহমান, জেলা প্রশাসন ল্যাবরেটরিজ হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, জয়কলস উজানীগাঁও রশিদিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও আলীমুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ ও কোষাধ্যক্ষ ইয়াকুব শাহরিয়ার উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য সহজে গ্রহণের সুযোগ পাচ্ছেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী