সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

কৃষকের প্রাপ্য কেড়ে নেওয়ার সংস্কৃতি বন্ধ হোক

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ১২:৪৪:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ১২:৪৪:৪৯ পূর্বাহ্ন
কৃষকের প্রাপ্য কেড়ে নেওয়ার সংস্কৃতি বন্ধ হোক
বাংলাদেশের হাওরাঞ্চলের কৃষকরা প্রকৃতির সঙ্গে লড়াই করেই বেঁচে থাকেন। একদিকে আগাম বন্যা, অন্যদিকে অতিবৃষ্টি ও জলাবদ্ধতা - প্রতিবছরই তাদের জীবনে নেমে আসে অনিশ্চয়তা। ফসলহানির পর সরকারের মানবিক সহায়তা তাদের জন্য এক ধরনের আশ্রয় ও স্বস্তির প্রতীক হওয়ার কথা। কিন্তু সেই সহায়তার তালিকা নিয়েই যদি অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে, তবে তা শুধু প্রশাসনিক ব্যর্থতাই নয়, কৃষকের প্রতি চরম অবিচারও বটে। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় মৃত ব্যক্তি, অকৃষক, প্রবাসী কিংবা জনপ্রতিনিধিদের আত্মীয়-স্বজনদের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। আরও দুঃখজনক হলো- যাদের জমি তলিয়ে গেছে, যাদের বছরের একমাত্র ফসল নষ্ট হয়েছে, সেই প্রকৃত কৃষকদের অনেকেই তালিকার বাইরে রয়ে গেছেন। এটি শুধু একটি প্রশাসনিক ভুল নয়; এটি দরিদ্র ও অসহায় মানুষের অধিকার হরণের সামিল। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা প্রস্তুতের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব বহুদিনের সমস্যা। অভিযোগ রয়েছে, রাজনৈতিক বিবেচনা, ব্যক্তিগত সম্পর্ক এবং আর্থিক লেনদেনের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে। এমনকি সহায়তার তালিকায় নাম তুলতে কৃষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। যদি এসব অভিযোগ সত্য হয়, তবে তা অত্যন্ত লজ্জাজনক এবং মানবিক সহায়তা কার্যক্রমের মূল উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে। বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো- মৃত ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হওয়া। এটি কেবল দায়িত্বহীনতার পরিচয় নয়, বরং পুরো যাচাই-বাছাই প্রক্রিয়ার দুর্বলতাকেই সামনে নিয়ে আসে। প্রশ্ন জাগে, তালিকা প্রণয়নে আদৌ কোনো কার্যকর তদারকি ছিল কি না। যাদের দায়িত্ব ছিল প্রকৃত ক্ষতিগ্রস্তদের শনাক্ত করা, তারা কি আন্তরিকভাবে কাজ করেছেন? সরকারি সহায়তা কর্মসূচির বিশ্বাসযোগ্যতা রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। প্রতিটি অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করতে হবে। যারা অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি তালিকা প্রণয়নের ক্ষেত্রে ডিজিটাল যাচাই, প্রকাশ্য তালিকা প্রদর্শন এবং স্থানীয় কৃষকদের মতামত গ্রহণের মতো পদ্ধতি চালু করা প্রয়োজন। এতে স্বচ্ছতা বাড়বে এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরা ন্যায্য সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। হাওরাঞ্চলের কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের দুর্দিনে পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। সেই সহায়তা যদি দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে বিতর্কিত হয়ে পড়ে, তবে কৃষকের আস্থা নষ্ট হবে এবং সমাজে বৈষম্য আরও বাড়বে। তাই এখন সময় এসেছে মানবিক সহায়তাকে সত্যিকার অর্থেই মানবিক করার। প্রকৃত কৃষকের অধিকার নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী