পবিত্র ঈদুল আজহা ২৮ মে
- আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ১১:০৫:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ১১:০৫:১১ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহ¯পতিবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে এমন ঘোষণা দেওয়া হয়।
বৈঠকের পর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাংবাদিকদের বলেন, দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ত্যাগের মহিমায় সারা বিশ্বের মুসলিম উম্মাহর মতো বাংলাদেশের মুসলমানরাও পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।
ইসলাম ধর্ম অনুযায়ী, নবী ইবরাহীম (আ.), তার স্ত্রী হাজেরা ও ছেলে ইসমাঈলের ত্যাগের স্মৃতিবিজড়িত উৎসব ঈদুল আজহা। আল্লাহর নৈকট্য লাভের জন্য মানুষ পশু কোরবানি দেয়।
কোরআনে আল্লাহ তায়ালা ত্যাগের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ! তোমরা তোমাদের উপার্জিত হালাল মালের কিছু অংশ এবং আমি যা তোমাদের জন্য জমিন হতে যা বের করেছি তার অংশ ব্যয় করো (বাকারাহ ২৬৭)। এ কোরবানি শুধু পশু কোরবানি নয়, নিজের পশুত্ব, নিজের ক্ষুদ্রতা, স্বার্থপরতা, হীনতা, অহংকারকেও কোরবানি করা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক