শাল্লায় শ্রেষ্ঠ শিক্ষক হলেন চার জন
- আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০২:২০:২৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০২:২০:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
শাল্লায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ খ্রিস্টাব্দে উপজেলা পর্যায়ে বাছাই কমিটি কতৃক শ্রেষ্ঠ শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। ১৮ মে উপজেলা বাছার কমিটির সভাপতি ইউএনও পিয়াস চন্দ্র দাস ও সদস্য সচিব শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ স্বাক্ষরিত পত্রে উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও চারজন শ্রেষ্ঠ শিক্ষকদের নাম প্রকাশ করা হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হলেন চাকুয়া সপ্রাবি’র প্রধান শিক্ষক অসীম কান্তি সিংহ, কান্দিগাঁও সপ্রাবি’র প্রধান শিক্ষক কাননবালা সরকার, ঘুঙ্গিয়ারগাঁও সপ্রাবি’র সহকারী শিক্ষিকা শাহীনুর আক্তার ও শান্তিপুর সপ্রাবি’র সহকারী শিক্ষিক সীমান্ত তালুকদার। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল ঘুঙ্গিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হলেন পিয়াস চন্দ্র দাস।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ বলেন, আমরা দীর্ঘদিন যাচাই-বাছাই করে শ্রেষ্ঠ শিক্ষকদের এই তালিকা প্রকাশ করেছি। জেলা শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস বলেন এটি একটি উৎসব। প্রতি বছরই হয়ে থাকে। জেলা কমিটি জেলা থেকে এবং উপজেলা কমিটি উপজেলা থেকে প্রকাশ করে থাকেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ