সুনামগঞ্জ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০২:১৮:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০২:১৮:৩৫ পূর্বাহ্ন
জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্টেশনস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাদীর আহমদ, রেজাউল হক, এটিএম হেলাল, রায়হান উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হুশিয়ার আলম, সহ-সভাপতি কাজী মিসবাহ ও মাহবুব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক রুহুল করিম চৌধুরী, যুগ্ম সাধারণ স¤পাদক মমিনুর রহমান পীর শান্ত ও চয়নিক দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রাহুল মিয়া এবং প্রচার সম্পাদক মুহিত মিয়া। বক্তারা নবগঠিত কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা