সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

সরকারি প্রতিষ্ঠানের ছাদে দ্রুত রুফটপ সোলার স্থাপনের দাবি

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৮:৩৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৮:৪০:২৮ পূর্বাহ্ন
সরকারি প্রতিষ্ঠানের ছাদে দ্রুত রুফটপ সোলার স্থাপনের দাবি
স্টাফ রিপোর্টার::
সরকারি প্রতিষ্ঠানের ছাদে দ্রুত রুফটপ সোলার স্থাপনের দাবি জানিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে হাউস, ফেড সুনামগঞ্জ, ক্লিন ও বিডব্লিউজিইডি। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাক স¤পাদক শেরগুল আহমদ, ফেড সুনামগঞ্জ-এর সভাপতি মো. আবুল হোসেন, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, ফেড সুনামগঞ্জ-এর সহ-সভাপতি নুরুল হাসান আতাহের, স¤পাদক এ কে কুদরত পাশা, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ স¤পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ, বাসস জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের অর্থনৈতিক ও টেকসই উন্নয়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী পাঁচ বছরের মধ্যে সৌরবিদ্যুতের মাধ্যমে ৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছেন। এই লক্ষ্যের প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগামী তিন মাসের মধ্যে দেশের সকল জেলা প্রশাসক কার্যালয়সহ সরকারি অফিসসমূহে রুফটপ সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ভবনের বিশাল অব্যবহৃত ছাদসমূহকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে জাতীয় গ্রিডের উপর চাপ কমবে, সরকারি অফিসসমূহের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য হারে কমবে, দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদন ব্যয় হ্রাস পাবে, জ্বালানি আমদানি হ্রাসে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, স্থানীয় পর্যায়ে সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে, কার্বন নিঃসরণ ও পরিবেশ দূষণ কমবে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে। স্মারকলিপিতে সরকারি সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সকল সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি অবকাঠামোর ছাদে দ্রুত রুফটপ সোলার স্থাপনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা, রুফটপ সোলার স্থাপনে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা, সমন্বয় ও তদারকি নিশ্চিত করা; স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে স¤পৃক্ত ও উৎসাহিত করা, নেট-মিটারিং সুবিধা সহজতর ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় জোরদার করা, সাধারণ জনগণের মাঝে রুফটপ সোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে প্রচার কার্যক্রম পরিচালনা করার দাবি জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ