সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৮:৩৬:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৮:৩৯:১০ পূর্বাহ্ন
আগামীকাল থেকে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা
স্টাফ রিপোর্টার::
আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
আগামীকাল ১৯ মে (মঙ্গলবার) থেকে ২১ মে (বৃহস্পতিবার) পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে। রবিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা প্রশাসন এ মেলার আয়োজন করছে। মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ভূমিসেবার ডিজিটালাইজেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের দ্রুত, সহজ ও সরাসরি সেবা প্রদান নিশ্চিত করা। মেলা উপলক্ষে আজ ১৮ মে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের পর ভূমিসেবা ও আধুনিক ভূমি ব্যবস্থাপনা নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। আগামী ২০ মে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, নাগরিক সেবার আধুনিকায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। সংশ্লিষ্টরা জানান, মেলায় নাগরিকদের তাৎক্ষণিকভাবে (অন স্পট) বিভিন্ন ভূমিসেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি, ই-নামজারি আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি সরবরাহ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ, অনলাইন ডিসিআর সংক্রান্ত সহায়তা এবং মৌজা ম্যাপ সরবরাহ। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বর্তমানে সুনামগঞ্জে ৫টি উপজেলা ভূমি অফিস ও ৪টি রাজস্ব সার্কেলের মাধ্যমে ভূমিসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার্থে জেলার বিভিন্ন এলাকায় ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এ ধরনের সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে। মেলা চলাকালে ই-নামজারি, অনলাইনে খতিয়ান ও ডিসিআর প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার ১৬১২২ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হবে। দর্শনার্থীদের মাঝে “ভূমি আমার ঠিকানা” শীর্ষক তথ্যবহুল বুকলেট বিতরণ করা হবে। মেলাকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে প্রচারণা শুরু হয়েছে। মসজিদ-মন্দিরে প্রচার, লিফলেট বিতরণ, ব্যানার-ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
এ বিষয়ে রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পালের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক ও প্রকাশক শেরগুল আহমদ, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, বাসস প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, ৭১ টিভি’র প্রতিনিধি শহীদনূর আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী