সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

পুকুরে অক্সিজেন স্বল্পতায় মরছে মাছ, কপাল পুড়ছে চাষীদের

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ১২:৫৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০৬:০৬:৫১ অপরাহ্ন
পুকুরে অক্সিজেন স্বল্পতায় মরছে মাছ, কপাল পুড়ছে চাষীদের
আশিস রহমান :: গত বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে মাছ চাষে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক মাছ চাষীরা। কিন্তু এরমধ্যেই মাছ চাষীদের কাছে নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুকুরে অক্সিজেন স্বল্পতা। গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের মধ্যে হঠাৎ বৃষ্টিপাত হয়। আর এতেই পুকুরে বিষক্রিয়া তৈরি হয়ে অক্সিজেন স্বল্পতায় মারা গেছে অনেক পুকুরের মাছ। কোনো কিছু বুঝে উঠার আগেই অনেকের চাষকৃত পুকুরের সব মাছই মরে ভেসে উঠেছে। হঠাৎ বড় ধরনের এমন ক্ষতিতে বিপাকে পড়েছেন দোয়ারাবাজার উপজেলার প্রান্তিক মাছ চাষিরা। প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের মাছচাষী দ্বীন ইসলাম। ৭৮০ শতাংশ জমির একটি পুকুরে বাণিজ্যিকভাবে তেলাপিয়াসহ কার্পজাতীয় মাছ চাষ করেছেন তিনি। বড় মাছ বিক্রি করে পুকুরের লিজ, মাছের খাবার খরচসহ অন্যান্য ব্যয় পরিশোধ করার পরিকল্পনা ছিলো তাঁর। কিন্তু সম্প্রতি হঠাৎ করে পুকুরে অক্সিজেন স্বল্পতায় মারা গেছে দ্বীন ইসলামের পুকুরের প্রায় ১ টন মাছ। সকালে ঘুম থেকে উঠে পুকুরে গিয়ে তিনি দেখেন অসংখ্য মাছ মরে ভেসে আছে। মাছচাষী দ্বীন ইসলাম বলেন, মাছ মরে যাওয়ায় লস দিয়ে ১০০ টাকা কেজি পাইকারি দরে বিক্রি করতে হয়েছে। এই লোকসান কিভাবে কাটিয়ে উঠবো জানিনা। শুধু আলীপুর গ্রামের মাছ চাষী দ্বীন ইসলামই নয়, তাঁর মতো দোয়ারাবাজার উপজেলার আরো অনেক মাছ চাষী এ ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। একই গ্রামের মাছ চাষী জাকির হোসেন ও রফিক মিয়া বলেন, কয়েকদিন আগে আমাদের পুকুরের বিক্রির উপযোগী প্রায় এক মণ বড় মাছ মারা গেছে পুকুরে অক্সিজেন স্বল্পতায়। তাৎক্ষণিকভাবে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এখনো সবসময় টেনশন কাজ করে কখন জানি আবার অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। যোগাযোগ করা হলে দোয়ারাবাজার উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মণ বলেন, কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকার মাছ চাষি আমাকে কল দিয়ে তাদের পুকুরে অক্সিজেন স্বল্পতায় মাছ মারা যাওয়ার খবর জানিয়েছেন। এতে মাছচাষীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমরা তাদেরকে পুকুরের মাছের পরিমাণ কমানোর এবং পানি সরবরাহ বৃদ্ধি করার পরামর্শ দিয়েছি। চাষকৃত পুকুরে পানির তুলনায় মাছের পরিমাণ বেশি থাকায় এবং প্রতিকূল আবহাওয়ার কারণে অক্সিজেন স্বল্পতার সমস্যা দেখা দিচ্ছে। ফলে মাছ মারা যাচ্ছে। এজন্য পুকুরে মাছ এবং পানির পরিমাণ ঠিক রাখতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু