সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

কবি রোকেশ লেইসের দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৮:৩৪:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৮:৩৪:২১ পূর্বাহ্ন
কবি রোকেশ লেইসের দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার :: কবি রোকেশ লেইসের দুটি নতুন গ্রন্থ ‘রুদ্দুর ভরপুর কল্পদুপুর’ ও ‘চলতে পথে যেটুক দেখা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাহিত্য আড্ডা ‘বিস্যুদবারের বৈঠক’-এর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লাইব্রেরির সহ-সভাপতি সুখেন্দু সেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. রোকশানা পারভীন চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন সিনিয়র আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুমায়ূন মঞ্জুর চৌধুরী, সিনিয়র আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী, প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মইনুদ্দীন সোহেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আব্দুল হামিদ এবং গ্রন্থের লেখক কবি রোকেশ লেইস। অনুষ্ঠানের শুরুতে গ্রন্থ দুটি নিয়ে আলোচনা করেন কবি কুমার সৌরভ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাড. এনাম আহমেদ। সভায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. নজরুল ইসলাম শেফু, সাধারণ স¤পাদক অ্যাড. হুমায়ূন কবির, সুনামগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ইভা রায়, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাড. খলিল রহমান, কোষাধ্যক্ষ অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, ড. মোহাম্মদ রহিমুল্লাহ মিয়া, প্রভাষক নিহার রঞ্জন তালুকদার, অ্যাড. কল্লোল তালুকদার চপল, সাংবাদিক পংকজ দে, অ্যাড. মহসীন রেজা মানিক, সেলিমা লেইস, সংগীত শিল্পী কুহিনুর বেগম, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, চ্যানেল ২৪ প্রতিনিধি আব্দুর রায়হান জুয়েল, কবি মুনমুন চৌধুরী, দিলারা বখত, সেলিনা লেইস, অ্যাড. মতিয়া চৌধুরী, কবি নাসরিন আক্তার খানম, আবৃত্তিকার রুনা লেইস, কবি ওবায়দুল মুন্সী, কবি এসডি সুব্রত, মোহাম্মদ জহুর আহমদ, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, কবি রাজেশ কান্তি দে, সংগঠক রাজু আহমদ ও আজিজ আহমদ বাপ্পুসহ কবি-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। আলোচনা সভার আগে অতিথিবৃন্দ গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন। পরে কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত সাহিত্য আড্ডায় পরিণত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স