সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

ট্রাফিক ও থানা পুলিশের যৌথ অভিযান শহরে বিশেষ চেকপোস্ট, মামলা ও জরিমানা

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৮:২১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৮:২১:৪৬ পূর্বাহ্ন
ট্রাফিক ও থানা পুলিশের যৌথ অভিযান শহরে বিশেষ চেকপোস্ট, মামলা ও জরিমানা
স্টাফ রিপোর্টার :: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সুনামগঞ্জে যৌথ অভিযান শুরু করেছে ট্রাফিক ও সদর থানা পুলিশ। সড়ক দুর্ঘটনা রোধ, যানজট নিরসন এবং ফিটনেসবিহীন ও লাইসেন্সহীন যানবাহনের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ মে) দুপুরে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা ট্রাফিক বিভাগ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। সরেজমিনে শহরের ব্যস্ততম হোসেন বখত চত্বর এলাকায় গিয়ে দেখা যায়, ট্রাফিক পুলিশ ও সদর থানার সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম যানবাহন থামিয়ে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করছে। এ সময় শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার বিভিন্ন যানবাহনে তল্লাশিও চালানো হয়। বিশেষ করে ঈদকে সামনে রেখে মোটরসাইকেলের বেপরোয়া গতি ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হচ্ছে। শনিবার অভিযানে হেলমেটবিহীন চলাচল, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে একাধিক চালকের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা করা হয়। পাশাপাশি চালকদের ট্রাফিক আইন মেনে চলা এবং অতিরিক্ত গতি পরিহার করার জন্য সচেতন করা হয়। সুনামগঞ্জ সদর ট্রাফিক বিভাগের সার্জেন্ট সানজিদ বলেন, ঈদ উপলক্ষে মানুষের নির্বিঘেœ বাড়ি ফেরা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই যৌথ অভিযান শুরু হয়েছে। শহরের প্রবেশমুখসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ঈদের দিন পর্যন্ত ২৪ ঘণ্টা পর্যায়ক্রমে চেকপোস্ট ও নজরদারি কার্যক্রম চলবে। যৌথ অভিযানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ পথচারী ও সচেতন নাগরিকরা। তাদের মতে, বেপরোয়া মোটরসাইকেল চলাচল সাধারণ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। নিয়মিত অভিযান ও চেকপোস্টের কারণে দুর্ঘটনা কমবে এবং মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারবে। অভিযানের বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পুলিশ দিনরাত কাজ করছে। সড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা, বেপরোয়া গতি বা আইন অমান্যের সুযোগ দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু