সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

দেরিতে হাসপাতালে গেলে হামে মৃত্যুঝুঁকি বাড়ে : সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৯:১৭:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৯:১৭:৫৯ পূর্বাহ্ন
দেরিতে হাসপাতালে গেলে হামে মৃত্যুঝুঁকি বাড়ে : সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা
সুনামকণ্ঠ ডেস্ক :: হাম বা হামের উপসর্গে আক্রান্ত শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তারা বলেছেন, দেরিতে হাসপাতালে নিয়ে এলে অনেক ক্ষেত্রে পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। ফলে মৃত্যুঝুঁকি বেড়ে যায়। তবে সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা গেলে হাম আক্রান্ত প্রায় ৯৯ শতাংশ শিশুই সুস্থ হয়ে ওঠে। শুক্রবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। বক্ষব্যাধি, থোরাসিক সার্জারি ও হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্যে বক্ষব্যাধি বিশেষজ্ঞ জিয়াউল হক বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। একসময় সফল টিকাদান কর্মসূচির মাধ্যমে দেশে এর সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু গত দুই বছরে টিকাদান কার্যক্রমে বিঘœ ঘটায় চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত দেশে ৫৪ হাজার ৪১৯ শিশুর মধ্যে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭০টি শিশু হাম আক্রান্ত ও ৩৬৯টি উপসর্গ নিয়ে মারা গেছে। বিশেষজ্ঞ এ চিকিৎসক বলেন, হামজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ শ্বাসতন্ত্রের জটিলতা। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কয়েকটি সুপারিশ দিয়েছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে- অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান কর্মসূচি জোরদার, উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে ‘ফিভার কর্নার’ চালু, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা নির্দেশিকা পৌঁছে দেওয়া এবং দেশব্যাপী সচেতনতা কার্যক্রম বাড়ানো। সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা বলেন, হাম আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়ার ঝুঁকি বেশি থাকে, বিশেষ করে, অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে। নিউমোনিয়া শুধু ফুসফুস নয়, মস্তিষ্কসহ শরীরের অন্যান্য অঙ্গেও প্রভাব ফেলতে পারে। অনেক শিশু ডায়রিয়া, বমি, পানিশূন্যতা ও অন্যান্য সংক্রমণ নিয়েও হাসপাতালে আসে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আবিদ হোসেন মোল্লা বলেন, আক্রান্ত শিশুকে হাসপাতালে আনতে দেরি হলে জটিলতা বাড়ে। কারণ, হাম শরীরের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেয়। তাই যত দ্রুত সম্ভব চিকিৎসার আওতায় আনা প্রয়োজন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান, দেশের সামগ্রিক হাম পরিস্থিতি নিয়ে তাঁরা উদ্বিগ্ন হলেও আতঙ্কিত নন। সবার সচেতনতা ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মত দিয়েছেন তাঁরা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক আসিফ মুজতাবা মাহমুদ, পেডিয়াট্রিক পালমোনোলজিস্ট অধ্যাপক রুহুল আমিন, চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আনোয়ারুল আনাম কিবরিয়া, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুদ্দিন বেন্নুর এবং চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম সরওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী