শহরে ভারতীয় কসমেটিক্সসহ নারী আটক
- আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৫৩:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৫৩:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ কসমেটিক্সসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ১২টার দিকে সদর মডেল থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ-এর নির্দেশনায় এসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের ষোলঘর পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে আনা বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্সসহ এক নারীকে আটক করা হয়। উদ্ধারকৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। আটককৃত নারী হলেন ফিরোজা বেগম (৫৫)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নুরুজপুর গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ