সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

অনলাইন জুয়া চক্রের ৬ সদস্য আটক

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৫০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৫০:১৮ পূর্বাহ্ন
অনলাইন জুয়া চক্রের ৬ সদস্য আটক
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট নগরীতে অনলাইন জুয়ার এক ‘ক্যাম্পে’ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে র‌্যাব। এসময় জুয়ার কাজে ব্যবহৃত ১টি স্মার্ট ফোন, ১৭৭টি টালি খাতা ও ৪টি জুয়ার বোর্ড জব্দ করা হয়েছে। বৃহ¯পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাস্টঘর সুপার কলোনিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় দৌড়ে আরও ৮/১০ জন পালিয়ে যায়। আটককৃতরা কাস্টঘর সুইপার কলোনির একটি কক্ষকে অনলাইন জুয়ার ক্যাম্প বা অফিস বানিয়ে আসর বসাতো বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। আটককৃতরা হলো- সিলেট নগরীর কাস্টঘরের গামা লালের ছেলে চন্দন লাল (৩০), মৃত কালুয়া লালের ছেলে জনিক (৪২), মৃত কাইয়া লালের ছেলে জন্টু (৩৯), বারুতখানা জেলরোডের মো. আলাউদ্দিনের ছেলে আশরাফুল (৩৭), শিবগঞ্জ লামাপাড়ার মৃত আবদুল কাদিরের ছেলে ফারুক মিয়া (৩৯) ও জামালগঞ্জ উপজেলার চান্দেরনগর গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৪৬)। র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে- তারা ১০ টাকায় ৮০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনকে এই খেলায় যুক্ত করে কমিশন লাভ করে। অনলাইন জুয়ার বোর্ডগুলো দেশের বাইরে থেকে পরিচালিত হয় এবং স্থানীয়ভাবে সংগৃহীত অর্থ তারা বিকাশসহ এমএফএস অ্যাপস্-এর মাধ্যমে প্রেরণ করে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু