সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

মধ্যনগর ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ পদ শূন্য ঘোষণা

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৪০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৪০:২৭ পূর্বাহ্ন
মধ্যনগর ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ পদ শূন্য ঘোষণা
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু ও দুইজন ইউপি সদস্য দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন। ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুছ ছাত্তার প্যানেল চেয়ারম্যান-১ থাকায় ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে তিনি এতদিন দায়িত্ব পালন করে আসছিলেন। তার বিরুদ্ধে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বিভিন্ন প্রকার ভাতা, ভিজিডি কার্ড নির্বাচন বা বিতরণে সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত সদস্যদের মতামত বা পরামর্শ ছাড়াই একক সিদ্ধান্তে তা বাস্তবায়ন, সরকারি নলকূপের জন্য অনৈতিকভাবে অর্থ গ্রহণ, অসৌজন্যমূলক আচরণসহ নানা অনিয়মের অভিযোগ এনে ওই ইউনিয়নের পাঁচজন সাধারণ সদস্য ও তিনজন সংরক্ষিত নারী সদস্য স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাব গত বছরের ১২ মে মধ্যনগর উপজেলার তৎকালীন ইউএনওর কাছে দাখিল করেন। তদন্তে গুরুতর তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এ অবস্থায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯এর ৩৯(১৩) ধারার বিধান অনুযায়ী অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় একই আইনের ৩৫(১)(চ)ধারা অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ এর পদটি শূন্য ঘোষণা করে গত ১২ মে স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। মধ্যনগরের ভারপ্রাপ্ত ইউএনও সঞ্জয় ঘোষ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী