সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৩০:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৩০:২৩ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি প্রকল্পে’র আওতায় সুনামগঞ্জে দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ছানি অপারেশনসহ বিভিন্ন চক্ষু রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. গোলাম আজাদ। তিনি বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। তিনি আরও বলেন, ব্যাংকের সহযোগিতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি কার্যক্রমও অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই কেয়ার চক্ষু হাসপাতাল-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কুতুব উদ্দিন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযুষ কান্তি দাস। ক্যাম্পে বাছাইকৃত ছানি রোগীদের উন্নত প্রযুক্তির কৃত্রিম লেন্স সংযোজন করা হবে বলে আয়োজকরা জানান। এদিকে বৃহ¯পতিবার (১৪ মে) আই কেয়ার চক্ষু হাসপাতাল-এ মোট ২৮ জন রোগী বিনামূল্যে ছানি অপারেশন সেবা গ্রহণ করেন। অপারেশন-পরবর্তী বিদায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক, সুনামগঞ্জ শাখার ডেপুটি ম্যানেজার সুজন পুরকায়স্থ। ডাচ্-বাংলা ব্যাংক ও আই কেয়ার চক্ষু হাসপাতালের এই মানবিক উদ্যোগে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার

হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার