সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৯:১০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৯:১০:০৯ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত “দৃষ্টি প্রকল্প” এর আওতায় দোয়ারাবাজার উপজেলায় দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারস্থ রাশিদ আলী মেমোরিয়াল গার্লস স্কুলে একটি চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পে ভার্ড চক্ষু হাসপাতাল, ইকবালনগর, সুনামগঞ্জ-এর উদ্যোগে ৫৮ জন রোগীকে প্রাথমিক চক্ষু সেবা প্রদান করা হয়। এর মধ্যে ১৪ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয় এবং ১৩ জন অসচ্ছল দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করা হয়। হাসপাতালের অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. বি.কে.এম. সানোয়ার আধুনিক প্রযুক্তির মাধ্যমে লেন্স সংযোজন করে সফলভাবে অপারেশন স¤পন্ন করেন। অপারেশনের পর রোগীরা স্বাভাবিক দৃষ্টি ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। রোগীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা। এ সময় সুজন পুরকায়স্থ বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক ছানি রোগীদের চিকিৎসাসেবা ও শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে। তিনি আরও বলেন, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও’র আন্তরিক সহযোগিতায় দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। এদিকে, রোগী ও তাদের স্বজনরা ভার্ড আই কেয়ার সার্ভিস (ভার্ড-ইসিএস) এবং ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে