সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

তবলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৯:০৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৯:২৬:০১ পূর্বাহ্ন
তবলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী তবলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ কর্মশালার আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি এবং স্পন্দন সাংস্কৃতিক সংস্থা ও শিশু সংগঠন, সুনামগঞ্জ। সহযোগিতায় ছিল বন্ধন থিয়েটার ও নৃত্যাঙ্গন সুনামগঞ্জ। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন অরিজিৎ ঘোষ চৌধুরী। ওইদিন সকালে সাংস্কৃতিক সংগঠক সামির পল্লবের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট অলক ঘোষ চৌধুরী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক ও প্রকাশক শেরগুল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল, আদর্শ শিশু শিক্ষা নিকেতনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজা ফেরদৌস লিপন, জেলা বিএনপি নেতা মুনাজ্জির হোসেন সুজন, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন ও বুরহান উদ্দিন, লোকদল শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধন এবং নৃত্যাঙ্গন সংগঠনের সভাপতি শ্রাবন্তী পুরকায়স্থ। তবলা বাদনে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে ওস্তাদ অঞ্জন চৌধুরী ও বাবুল আচার্য্য, তবলা প্রশিক্ষক আদিত্য চক্রবর্তী এবং অমিত বর্মণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দিনব্যাপী এ কর্মশালায় অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বিকেলে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু