সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

‎মধ্যনগরে স্কুল পরিদর্শনে গিয়ে তিন বিদ্যালয়ে শিক্ষক পাননি এমপি কামরুল

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৪:০৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৯:০০:০৬ পূর্বাহ্ন
‎মধ্যনগরে স্কুল পরিদর্শনে গিয়ে তিন বিদ্যালয়ে শিক্ষক পাননি এমপি কামরুল
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আকস্মিকভাবে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের উপস্থিতি পেলেও তিনটি বিদ্যালয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাননি সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। ‎
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত তিনি উপজেলার পাঁচটি বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। ‎পরিদর্শনকালে তিনি মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। তবে সকাল সাড়ে ৯টার দিকে আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৌনে ১০টার দিকে দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সকাল ১০টার দিকে কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাননি। ‎এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোনে বিষয়টি অবহিত করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
‎বিদ্যালয় পরিদর্শন শেষে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করা জরুরি। ‎তিনি আরও বলেন, হাওরাঞ্চলের শিক্ষা পিছিয়ে থাকতে দেওয়া হবে না। এজন্য শিক্ষক ও অভিভাবকদের ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অবস্থান থেকে শিশুদের পড়াশোনায় মনোযোগী করতে কাজ করতে হবে। তাহলেই ভালো ফলাফল আসবে। ‎
এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
‎মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে বিষয়টি জানার পর অভিযুক্ত ১২ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। বিভাগীয় নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স