সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

হাম উপসর্গে সুনামগঞ্জের দুই শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৯:০০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৯:০০:৫৩ পূর্বাহ্ন
হাম উপসর্গে সুনামগঞ্জের দুই শিশুর মৃত্যু
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের দুই জন রয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। বুধবার (১৩ মে) সকালে স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছে। মারা যাওয়া শিশুরা হলো জগন্নাথপুর উপজেলার বিলাল আহমেদের মেয়ে রাইসা জান্নাত (২ বছর ৫ মাস), ছাতক উপজেলার তোফায়েল আহমেদের মেয়ে আরিয়া জান্নাত (৮ মাস) ও সিলেটের কানাইঘাট উপজেলার নাজিম উদ্দীনের মেয়ে হাফিজা আক্তার (২ বছর ৩ মাস)। তাদের মধ্যে হাফিজা ও রাইসা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আরিয়া জান্নাত শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে মারা গেছে। একই সময়ে বিভাগজুড়ে আরও ৯২ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। বুধবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৯৭ জন হাম সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় কারও শরীরে হাম ভাইরাস শনাক্ত হয়নি। এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়েছে ১৪৭ শিশু। এর মধ্যে সিলেট জেলায় ৪২ জন, সুনামগঞ্জে ৭৩ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ১৬ জন করে আক্রান্ত হয়েছে। এদিকে, নতুন ভর্তি হওয়া ৯২ শিশুর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩০টি, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৬, লায়ন্স শিশু হাসপাতালে ১০, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে তিনজন ভর্তি রয়েছে। এ ছাড়া নর্থ ইস্ট হাসপাতালে চার, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই এবং সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল, বিশ্বম্ভরপুর, দিরাই ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী ভর্তি রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী