সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

দুই পক্ষের দ্বন্দ্বে ইজারা হয়নি বিশ্বম্ভরপুরের তিনটি পশুর হাট

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১০:২৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১০:২৪:৪৯ অপরাহ্ন
দুই পক্ষের দ্বন্দ্বে ইজারা হয়নি বিশ্বম্ভরপুরের তিনটি পশুর হাট
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার বাগবেড়, চিনাকান্দি, বিশ্বম্ভরপুর (সদর) বাজার ইজারা প্রদানের লক্ষে মঙ্গলবার ১২ মে তারিখ নির্ধারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যার জন্য সকালে ইজারা নিতে আগ্রহী সবাই ২ লক্ষ টাকা জামানত দিয়ে ইজারায় অংশ নেন। কিন্তু বাজার ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনও পদক্ষেপ না নিয়ে হল রুম থেকে চলে যান এবং ইজারা প্রদান স্থগিত করে দেন। জানাযায়, ইজারা প্রদান শুরু হওয়ার আগে বাগবেড় বাজার ইজারা কার নামে হবে এ নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে অংশ নেন বর্তমান ইজারাদার গিয়াস উদ্দিনসহ অন্যরা। এতে মতানৈক্য দেখা দিলে মোহন মিয়া বাচ্চু ও শামিম আহমদের নেতৃত্বে তাদের লোকজন নিয়ে বর্তমান ইজারাদার গিয়াস উদ্দিনের উপর হামলা করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইজারায় অংশ নিতে আসা ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাৎক্ষণিকভাবে বিএনপি নেতা নজরুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার আলম পরিস্থিতি সামাল দেন। এ ব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান জানান, আপাতত বাজারে খাস আদায় চলছে। আমরা ইজারা বিজ্ঞপ্তি দিবো। বিজ্ঞপ্তি দেয়ার পর ইজারা সম্পন্ন হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী