সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

প্রধান শিক্ষিকা হামিদা বেগমের মৃত্যুতে শোক

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১০:২৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১০:২৩:৫৮ অপরাহ্ন
প্রধান শিক্ষিকা হামিদা বেগমের মৃত্যুতে শোক
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. হামিদা বেগম আর বেঁচে নেই। গত ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার নিজ কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হলে তাকে সিলেটের পপুলার মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে। তিনি মৃত আব্দুল বাছিত তালুকদারের সহধর্মিণী ছিলেন। উল্লেখ্য, মোছা. হামিদা বেগম ২৭ মে ১৯৯০ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন একজন সৎ, কর্তব্যনিষ্ঠ, মানবিক ও শিক্ষার্থীবান্ধব আদর্শ শিক্ষক। শিক্ষা বিস্তারে তাঁর অক্লান্ত পরিশ্রম, দায়িত্ববোধ ও পেশার প্রতি গভীর নিষ্ঠা সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন তালুকদার। এক শোকবার্তায় তিনি উল্লেখ করেন, কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. হামিদা বেগমের মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার গভীরভাবে শোকাহত। আমি তাঁর জান্নাতুল ফেরদৌস কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ