বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত সমাজ গঠন শীর্ষক সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১০:২১:৫৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১০:২১:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এপি আয়োজিত টেকই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির কার্যকারিতা বৃদ্ধি এবং উন্নয়ন কর্মসূচি সমন্বয় সাধন ও বাল্যবিবাহ, শিশু শ্রম মুক্ত সমাজ গঠন এবং বিদ্যালয়ে ঝরেপড়ার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।। বুধবার দুপুরে পৌর শহরের হাসননগর এলাকার ওয়ার্ল্ড ভিশন হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন রঙ্গারচর ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান আব্দুল হাই, কোরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান রশিদ আহমেদ, মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান নুরুল ইসলাম, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী প্রমুখ।
সুনামগঞ্জ এপি-এর ম্যানেজার স্টিপ তাপস চিসিম, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, প্রোগ্রাম অফিস উত্তম কুমার চক্রবর্তীসহ অন্যান্য সুনামগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তাবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ