সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

সরকারি ভর্তুকির সার নিয়ে অনিয়ম বন্ধে ব্যবস্থা নিন

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১২:৩৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১২:৩৬:০৩ অপরাহ্ন
সরকারি ভর্তুকির সার নিয়ে অনিয়ম বন্ধে ব্যবস্থা নিন
সুনামগঞ্জে সরকারি ভর্তুকির সার নিয়ে যে অনিয়ম ও পাচারের অভিযোগ উঠে এসেছে, তা শুধু একটি প্রশাসনিক ব্যর্থতার ঘটনা নয়; এটি সরাসরি কৃষক, রাষ্ট্রীয় অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তার বিরুদ্ধে সংঘটিত অপরাধ। কৃষকের জন্য সরকারের হাজার হাজার কোটি টাকার ভর্তুকি যদি অসাধু সিন্ডিকেটের পকেটে চলে যায়, তবে কৃষি সহায়তা ব্যবস্থার পুরো উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, বিএডিসি’র কিছু ডিলার, গুদাম সংশ্লিষ্ট ব্যক্তি এবং কৃষি বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ভর্তুকির সার নিয়ম বহির্ভূতভাবে গুদামে মজুদ রাখা হয়। পরে তা আবার বিভিন্ন মাধ্যমে পাচার হয়ে আশুগঞ্জে ফিরে যায়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো- একই সার পুনরায় কারখানায় প্রবেশ করিয়ে আবারও সরকারি ভর্তুকি নেওয়ার অভিযোগ উঠেছে। যদি এ তথ্য সত্য হয়, তবে এটি রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের সুপরিকল্পিত চক্র ছাড়া কিছুই নয়। সার বিতরণ ব্যবস্থায় যে ভয়াবহ অসঙ্গতি রয়েছে, তা স্পষ্ট হয়েছে “এরাইভাল রিপোর্ট” নিয়ে ওঠা প্রশ্নে। কাগজে-কলমে সার উত্তোলন ও বিতরণ দেখানো হলেও বাস্তবে তা গুদামেই পড়েছিল। অর্থাৎ, নথিপত্র জালিয়াতির মাধ্যমেও পুরো প্রক্রিয়াকে বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছে। এতে বোঝা যায়, শুধু মাঠপর্যায়ের কর্মচারী নয়, আরও বড় পরিসরে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। একজন ডিলার প্রকাশ্যে স্বীকার করছেন- তিনি অন্য ডিলারদের সারও নিজের কাছে রেখেছেন। অথচ বিধি অনুযায়ী বরাদ্দের দিন বা পরদিনই সার গুদাম থেকে উত্তোলনের বাধ্যবাধকতা রয়েছে। তাহলে এতদিন ধরে এসব অনিয়ম কার আশীর্বাদে চলছিল? কেন কৃষি বিভাগ নিয়মিত তদারকি করেনি? কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতদিন নীরব ছিল? এসব প্রশ্নের জবাব জনগণ জানতে চায়। সুনামগঞ্জের মতো হাওরাঞ্চলে কৃষকরা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বোরো ফসল ফলান। একদিকে বন্যা, অন্যদিকে উৎপাদন ব্যয় - সবকিছুর চাপ সামলে তারা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন। সেই কৃষকের জন্য বরাদ্দকৃত সার যদি কালোবাজারি ও পাচারের শিকার হয়, তবে তা কৃষকের সঙ্গে চরম প্রতারণা। অভিযান পরিচালনা করে অনিয়ম উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কর্মকর্তার ভূমিকা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু শুধু প্রতিবেদন তৈরি করলেই চলবে না। প্রয়োজন দৃষ্টান্তমূলক ব্যবস্থা। জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত, বিভাগীয় ব্যবস্থা ও মামলা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সার বিতরণ ব্যবস্থাকে ডিজিটাল নজরদারির আওতায় এনে প্রতিটি বস্তার গতিপথ অনুসরণযোগ্য করতে হবে। রাষ্ট্রের ভর্তুকির টাকা লুটে নেওয়া মানে জনগণের অর্থ আত্মসাৎ করা। এই দুর্নীতির বিরুদ্ধে এখনই কঠোর অবস্থান না নিলে কৃষিখাতের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। সরকারকে মনে রাখতে হবে- কৃষকের প্রাপ্য সুরক্ষা নিশ্চিত করা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি নৈতিক অঙ্গীকারও।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী