সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাময়িকী “কিশলয়”-এর মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১২:২৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১২:২৭:০৩ অপরাহ্ন
জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাময়িকী “কিশলয়”-এর মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় বার্ষিক সাময়িকী “কিশলয় ২০২৬”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকেল ৩টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত, দিবা শাখা) এ.কে.এম. আজাদ, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত, প্রভাতি শাখা) নিখিল চন্দ্র দেবনাথ, সিনিয়র শিক্ষক ইসমাইল হোসেন, আব্দুল মকদ্দুছ, স্বপন কুমার মিত্র, শামায়ুন কবির, অতেন্দ্র চন্দ্র সরকার, মোহাম্মদ আনোয়ার হোসেন, সত্যব্রত চক্রবর্তী, লিটন রঞ্জন তালুকদার ও বিপ্লব কেতন চ্যাটার্জী। এছাড়াও বক্তব্য দেন সহকারী শিক্ষক মো. ফয়জুর রহমান, মোহাম্মদ সামসুদ্দিন, আব্দুল মান্নান, আবু নাইম, ফারুক আহমেদ (১), ফারুক আহমেদ, সুদাস রায় প্রমুখ। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা বিদ্যালয় বার্ষিকী “কিশলয়-২০২৬” প্রকাশ উপলক্ষে তিনি সকল শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে ম্যাগাজিন প্রকাশনায় যারা শ্রম ও মেধা দিয়ে কাজ করেছেন, তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মহান ¯্রষ্টার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া এমন একটি কর্মযজ্ঞ সফলভাবে স¤পন্ন করা সম্ভব হতো না।” আলোচনা সভা শেষে প্রধান শিক্ষক ছাত্রদের হাতে বিদ্যালয় বার্ষিকী “কিশলয়-২০২৬” এর একটি করে কপি তুলে দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স