সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

শহরে অনলাইন ক্যাসিনো চক্রের ৪ এজেন্ট গ্রেফতার

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১২:২১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১২:২১:৫৭ অপরাহ্ন
শহরে অনলাইন ক্যাসিনো চক্রের ৪ এজেন্ট গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরে অনলাইন ক্যাসিনো ও মোবাইলভিত্তিক জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানে চার এজেন্টকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল শহরের হাছননগর (আফতাবনগর) এলাকার আব্দুল আহাদের ছেলে মোস্তাক হোসেন (৩১), বুবির পয়েন্ট এলাকার মৃত রজব আলীর ছেলে মো. মারুফ আহমেদ (২৯), নতুন হাসননগরের মৃত রমজান আলীর ছেলে রাদিন ইসলাম বাপ্পি (২৭) এবং একই এলাকার মো. আবুল মিয়ার ছেলে মো. তানিম হোসেন (২৮)। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, সদর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত ১২ ঘণ্টার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের চার এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে। জুয়ারি, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ