সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি

বিশ্বম্ভরপুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৮

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১১:৫৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১১:৫৪:৪৭ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৮
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলা উপজেলার বাগমারা সড়কে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাগমারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বাগগাঁও গ্রামের মনির হোসেনের ছেলে গোলাম রাব্বি (১৫), শক্তিয়ারখলা গ্রামের সজল মিয়ার ছেলে হিমেল (১৮), একই গ্রামের মোজাহিদ মিয়া (১৬) ও ফাহিম মিয়া। এছাড়া সিরাজপুর গ্রামের কামাল হোসেনের ছেলে সাকিল (১৭) বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী কিবরিয়া আহমেদ জানান, তিনি কয়েকজন যাত্রী নিয়ে অটোরিকশাযোগে বিশ্বম্ভরপুর থেকে শক্তিয়ারখলা বাজারের দিকে যাচ্ছিলেন। বাগমারা বাজার মোড়ে পৌঁছলে সামনে থাকা একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে এবং সিএনজি ও অপর অটোরিকশার যাত্রীরাও আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডা. সুমন চন্দ্র বর্মণ জানান, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?